Breaking News
Home / TRENDING / পুলিশ কমিশনারের বাড়ি তল্লাশি করতে গিয়ে আটক সিবিআই অফিসাররা

পুলিশ কমিশনারের বাড়ি তল্লাশি করতে গিয়ে আটক সিবিআই অফিসাররা

নিজস্ব সংবাদদাতা

মুখ্যমন্ত্রীর ট্যুইট করে পুলিশ কমিশনারের পাশে দাঁড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি হানা দিল সিবিআই। ডিএসপি তথাগত বর্ধন সহ এসপি পদমর্যাদার প্রায় ৪০ জন সিবিআই অফিসার রাজীব কুমারের বাড়িতে হানা দেয়। সেসময় বাড়িতে ছিলেন না পুলিশ কমিশনার । কিন্তুু পার্ক স্ট্রিট ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশ সিবিআই কর্তাদের রাজীব কুমারের বাড়িতে ঢুকতে দেয়নি। তারপর সিবিআইয়ের অফিসারদের সঙ্গে কলকাতা পুলিশের আইনি যুদ্ধ শুরু হয়ে যায়। তারমধ্যেই কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের ধাক্কা দিতে দিতে পুলিশের জিপে তুলে দেয়। দুপক্ষের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। এরপর সিবিআই আধিকারিকদের আটক করে কলকাতা পুলিশ। পাঁচজন সিবিআই কর্তাকে আটক করে শেক্সপিয়ার সরণি থানায় আনা হয়। তবে কেন সিবিআই অফিসারদের থানায় আটক করে আনা হল তার উত্তর দেননি কলকাতা পুলিশের আধিকারীকরা। এদিকে রাজীব কুমারের বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *