ওয়েব ডেস্ক
আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ১১ই এপ্রিল থেকে মোট ৭ দফায় লোকসভা নির্বাচন হবে।
প্রথম দফা – ১১ই এপ্রিল
দ্বিতীয় দফা – ১৮ এপ্রিল
তৃতীয় দফা – ২৩ এপ্রিল
চতুর্থ দফা – ২৯ এপ্রিল
পঞ্চম দফা – ৬ মে
ষষ্ঠ দফা – ১২ মে
সপ্তম দফা – ১৯ মে
ভোটগণনা হবে ২৩শে মে। রাজ্যে ভোট হবে সাত দফায়।
১১এপ্রিল- ২টি আসনে
১৮ এপ্রিল- ৩টি আসনে
২৩ এপ্রিল- ৫টি আসনে
২৯ এপ্রিল- ৮টি আসনে
৬মে- ৭টি আসনে
১২ মে- ৮টি আসনে এবং
১৯ মে ৯টি আসনে ভোটদান হবে।
এবার লোকসভা নির্বাচনে সমস্ত পোলিং বুথে ভিভিপ্যাট ব্যবহার করা হবে বলে জানাল নির্বাচন কমিশন। এবার নির্বাচনের আগে সোশাল মিডিয়ায় গুগল এবং ফেসবুক গুজব এবং বিতর্কিত তথ্যের নজরদারি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এবার ৮৪.৩ লক্ষ ভোটার প্রথমবার নিজের ভোটাধিকারের প্রয়োগ করবেন বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news