নীল বণিক, হাবড়াঃ
বিধাননগরের মেয়র পদ থেকে সরানো হতে পারে সব্যসাচী দত্তকে। রবিবার হাবড়ায় দলের কর্মিসভার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি এদিন আরও বলেন, ‘রবিবার সব্যসাচী দত্তের বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম থাকবেন। বিধাননগরের ৪১ জন কাউন্সিলরের মধ্যে দলের ৩৯ জনও থাকবেন। সবার মতামত নেওয়া হবে। তাঁদের মতামত নিয়ে অনাস্থা ডেকে সব্যসাচী দত্তকে সরানো হতে পারে।’ পরবর্তী মেয়র কে হবেন, সে প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘পরের মেয়র কে হবেন, তা দল ঠিক করবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news