Breaking News
Home / TRENDING / জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন মমতাঃ বিজয়বর্গীয়

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন মমতাঃ বিজয়বর্গীয়

নীল বণিকঃ

কুর্সির লোভে অসমের নাগরিক পঞ্জি নিয়ে আন্দোলন করছেন মমতা। শনিবার রাজ্য সদর দফতরে বসে এই অভিযোগ করলেন বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময়ে অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এমনকি লোকসভায় তিনি মুলতবি প্রস্তাব এনেছিলেন। কংগ্রেস সরকার সেই প্রস্তাব খারিজ করায়, সেই সময়ে তৃণমূল নেত্রী ইস্তফা দিতে গিয়েছিলেন। শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখে আজ মমতা অসম ইস্যুতে আন্দোলনে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও রাজনৈতিক নেতৃ অসমের নাগরিক পঞ্জির বিরুদ্ধে সোচ্চার হননি। অনুপ্রবেশকারীদের মদত দিয়ে আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তাই রাজ্যের মানুষ মমতার সঙ্গে না থেকে বিজেপিকে সমর্থন করবেন বলে জানান কৈলাস বিজয়বর্গীয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *