নিজস্ব প্রতিনিধি:
ময়দান থানার পুলিসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড়। নিন্দার ঝড়। সোমবার বিকেলে ইস্টবেঙ্গল মাঠে ঝামেলা থামাতে সমর্থকদের উপর লাঠি চালিয়েছে বলে অভিযোগ পুলিসের বিরুদ্ধে।
ইস্টবেঙ্গলের দাবি, তাতে কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। খেলার মাঠে যারা সুরক্ষার দায়িত্বে থাকেন, তাঁদের বিরুদ্ধেই এত সমালোচনা হলে শান্তি–নিরাপত্তা বজায় থাকবে কী করে? ময়দানের ওয়াকিবহল মহল পুলিসের এই ভূমিকা নিয়ে সমালোচনায সরব। তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছে না এই ঘটনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news