সকাল থেকেই চলছে রাজ্যের তিনটি আসনে ভোট গণনা। বাম-কংগ্রেস জোটকে অনেক পিছনে ফেলে তিনটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এই মুহূর্তে ভোটের ফলাফল:-
১১:০০ A.M
কালিয়াগঞ্জ: এই মুহূর্তে কালিয়াগঞ্জে ১৭৯২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। তাঁর প্রাপ্ত ভোট ২৯৫২০। এই আসনে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ২৭৭২৮। বাম ও কংগ্রেস জোট পেয়েছে ৪৮০০টি ভোট।
খড়গপুর সদর: এই মুহূর্তে খড়গপুরে ১১,৭৪১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তাঁর প্রাপ্ত ভোট ৩০,২২৬। এই আসনে বিজেপি প্রাপ্তির প্রাপ্ত ভোট ১৮,৪৮৫।
করিমপুর: এই আসনে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এখানে ২৩,৪৭১ ভোটে তৃণমূলের বিমলেন্দু সিংহ রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news