Breaking News
Home / TRENDING / আক্রমণাত্মক বিজেপি, ঝাড়খণ্ডে প্রথম নির্বাচনী প্রচারে রাহুল

আক্রমণাত্মক বিজেপি, ঝাড়খণ্ডে প্রথম নির্বাচনী প্রচারে রাহুল

নিজস্ব প্রতিবেদন:

 

ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফায় ভোট গ্রহণের আগে আজ চক্রধরপুর ও বহরাগৌড়ায় জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই দুটি আসনেই ৭ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। এর আগে অমিত শাহ মনিকা, লোহরদগা, চতরা ও গুড়বায় ভোট প্রচার করেন। 

 

মহারাষ্ট্রে সরকার গড়তে না পারার ধাক্কা খেয়ে নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্ব। তবে ঝাড়খণ্ডে দ্বিতীয় বার বিজেপিই ক্ষমতায় আসবে বলে মনে করছেন অনেকে। মহারাষ্ট্রের মতো ঝাড়খন্ড নির্বাচন নিয়েও গা-ছাড়া মনোভাব কংগ্রেসের। প্রথম দফার ভোটে কংগ্রেসের কোনও শীর্ষ স্থানীয় নেতাই ভোট প্রচারে আসেননি ঝাড়খণ্ডে। কেন্দ্রীয় নেতৃত্বের এই মনোভাব নিয়ে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। সেই ক্ষত নিরাময়ে উদ্যোগী হয়েছেন রাহুল গাঁধী। আজ ভোট প্রচারের জন্য ঝাড়খণ্ডের সিমডেগায় যাচ্ছেন রাহুল। ঝাড়খণ্ড নির্বাচনে এটিই রাহুলের প্রথম ভোট প্রচার। 

 

সিমডেগা আসনে বিজেপির শ্রদ্ধানন্দ বেসরার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন কংগ্রেসের ভূষণ বারা। ২০১৪ বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বিজেপির বিমলা প্রধান। ৭ ডিসেম্বর দ্বিতীয় দফায় ২০টি আসনে ভোট গ্রহণ হবে। যার মধ্যে গত নির্বাচনে অধিকাংশতেই এগিয়ে বিজেপি। এ বারে ঝাড়খণ্ডে কংগ্রেস জোট বেঁধেছে ঝাড়খন্ড জনমুক্তি মোর্চা ও আরজেডি। এই মহাজোট এ বারে জয় নিয়ে আশাবাদী হলেও, কেন্দ্রীয় নেতৃত্বের গা-ছাড়া মনোভাব দেখে মনোবল দুর্বল হয়েছে দলীয় কর্মীদের। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *