নীল বণিক
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম। তিনি বলেন , পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। রাজ্য সরকারের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু রাজ্য সরকার এই কাজে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। যার জন্যই ভোটের পরেও পুরুলিয়ায় শাসক দলের সন্ত্রাসের জেরে প্রাণ হারাচ্ছে বিজেপির কর্মীরা। পুরুলিয়া সহ গোটা রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যের শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে তিনি পুরুলিয়া যেতে পারেন। রাজ্যের শাসক দলের সমালোচনার পাশাপাশি রাজ্যের পুলিশ কর্তাদেরও কড়া সমালোচনা করেন হংসরাজ গঙ্গারাম। তিনি বলেন রাজ্যের বেশ কয়েকজন আইপিএস আইনের হয়ে কাজ করছেন না। রাজ্যের শাসক দলের হয়ে বেশ কিছু প্রশাসনিক কর্তা কাজ করছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news