নীল বণিক
রাজীব কুমারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কলকাতা পুলিশের কমিশনারের বাড়িতে এদিন সিবিআই হানা দেয়। তারপরেই সিবিআইয়ের আধিকারীকদের সঙ্গে কলকাতা পুলিশের বাকযুদ্ধ শুরু হয়ে য়ায়। এর মধ্যেই সন্ধ্যে সাতটায় রাজীব কুমারের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তিনি রাজীব কুমারের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাঝে কলকাতা পুলিশের সব বড় কর্তাই রাজীব কুমারের বাড়িতে আসেন। তারাও এই বৈঠকে ছিলেন বলে সূত্রের খবর। কলকাতা পুলিশের সঙ্গে আসরে নামেন রাজ্য পুলিশও। এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মাও রাজীব কুমারের বাড়িতে আসেন। তিনিও পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজ্যের এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news