নীল বণিক
রাজীব কুমারের হাজিরার আগে শিলংয়ে সিবিআই অফিসে জোর প্রস্তুুতি। মেঘালয়ের শিলংয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে আদালতের রায়ের কপি পাঠানো হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে। শিলং অফিসের কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের চিটফান্ডের তদন্ত নিয়ে অবগত করানো হবে। রাজীব কুমারের বয়ান রেকর্ড করার জন্য বিশেষ টিম তৈরি করছেন গোয়েন্দারা। তাদের এদিন থেকেই প্রশিক্ষন দেবে সিবিআইয়ের বিশেষ টিম। সুপ্রিম কোর্টের রায়ের পর কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একেবারে আঁটঘাট বেঁধে সিবিআই এবার রাজীব কুমারকে জালে নিতে চাইছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news