Breaking News
Home / TRENDING / তিন কর্তাকে আদালত অবমাননার নোটিশ জারি

তিন কর্তাকে আদালত অবমাননার নোটিশ জারি

ভাস্কর মান্না

সুপ্রিম কোর্ট আদালত অবমাননার নোটিস জারি করল মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদেরকে নোটিসের জবাব দিতে হবে। তাঁদের জবাব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সর্বোচ্চ আদালত। রবিবার রাজীব কুমারের সরকারি বাসভবনে কাজে বাধার দেওয়ার অভিযোগ করে সিবিআই।

রবিবার বিকেলে প্রথমে রাজীব কুমারের বাড়িতে কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে সিবিআই। অ্যাটর্নি জেনারেল বিষয়টি তোলেন আদালতে সর্বোচ্চ আদালতে। বলেন ২০১৪-র সুপ্রিম কোর্টের আদেশে তদন্ত করছে সিবিআই। সেই কাজে বাধা দিয়েছেন মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমার। পরে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী পাশে দেখা যায় মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমারকে। রাজনীতি পর্যায় থেকে শুরু করে সর্বভারতীয় প্রশাসনিক স্তরেও প্রশ্ন ওঠে, মেট্রো চ্যানেলে দলীয় অনুষ্ঠানে কী করে মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার রাজীব কুমার মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত থাকেন। বিষয়টি নিয়ে মুখ্যসচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়ে রবিবার কথা বলেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সে বিষয়ে রিপোর্টও পাঠান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *