Breaking News
Home / TRENDING / রাজনীতিতে সিনেমার ব্যবহার, কী চোখে দেখবে বলিউড? জেনে নিন ক্লিক করে
The Accidental Prime Minister Manmohan Singh firstlook poster

রাজনীতিতে সিনেমার ব্যবহার, কী চোখে দেখবে বলিউড? জেনে নিন ক্লিক করে

ভাস্কর মান্না :

বলিউডে বায়োপিক তৈরির চল নতুন নয়। কিন্তু যখন বায়োপিক তৈরি হয় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে, তখন তা শুধু শিল্পের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না। গণ্ডি পেরিয়ে তা পৌঁছে যায় রাজনৈতিক মঞ্চে। শুরু হয় এমন তরজা, তর্ক- বিতর্ক- যা কোনওভাবেই শিল্পের অঙ্গ নয়। যেমনটা হচ্ছে কিছুদিন পরেই মুক্তি পেতে চলা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আত্মজীবনীমূলক সিনেমা ‘ দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ‘। সিনেমার চিত্রনাট্যকে শিল্পীর সৃজনশীল মনের ভাব বলে মনে না করে তা রাজনৈতিক বিদ্বেষ নিয়েই বানানো বলে মনে করছে কংগ্রেসের একাংশ। এক কদম এগিয়ে গুজরাটের বিধায়ক জীগ্নেশ মেবানি বলেন তিনিও সিনেমা বানাবেন- শীর্ষক ‘ চৌকিদার চোর হ্যায়’। কাকে উদ্দেশ্য করে এই সিনেমার শীর্ষক তা বলে দিতে হয় না। তবে শিল্পীর সৃজনশীলতার রাজনৈতিক ‘অ্যাঙ্গেল’ বলিউড মোটেই ভাল চোখে দেখছে না। এর আগেও যতবার সিনেমা নিয়ে রাজনীতি হয়েছে, তার বিরুদ্ধে সরব হয়েছে বলিউড । এবারও সিনেমা আর রাজনীতি মিশিয়ে দিতে চাইলে তা যে বলিউড ভাল চোখে দেখবে না বলাই বাহুল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *