ওয়েব ডেস্ক
বছরের শেষ দিনে জম্মু কাশ্মীরের নওগাম সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টা বিফল করল ভারতীয় জওয়ানরা। পাকিস্তানের ব্যাটের ২ অনুপ্রবেশকারী আজ ভোরে নওগাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। তখনই তাদের খতম করে সতর্ক বিএসএফ জওয়ানরা। মৃত দুই অনুপ্রবেশকারীর গায়ে পাকিস্তান সেনার পোশাক ছিল এবং তাদের ব্যাগে পাকিস্তানের দোকানের সিলবন্ধ খাওয়ারের প্যাকেট পাওয়া গিয়েছে। মৃতদের কাছে আধুনিক অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে। রবিবারই পাকিস্তানের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করা হয় ভারতীয় সেনাকে। নতুন বছরে পাকিস্তান উগ্রপন্থা অবলম্বন করে ভারতে হামলা চালাতে পারে বলে জানানো হয়েছইল। এরপরই সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news