নিজস্ব সংবাদদাতা:
নিউটাউনে উদ্ধার হল মাস্কেটসহ দু’রাউন্ড গুলি। সাহাঙ্গির মোল্লা নামে এক দুস্কৃতির কাছ থেকে উদ্ধার হয় এই বেআইনি আগ্নেয়াস্ত্র। তাকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, সাহাঙ্গির নিউটাউন এলাকার কুখ্যাত দুষ্কৃতী। এর আগেও একাধিক গুলি চালানো ও মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায়, বালিগুড়ি এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে। সেই খবর পেয়ে ওই স্থানে পৌঁছয় পুলিশের একটি দল। তারপর তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে একটি মাস্কেট ও দু’রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে ওই দুস্কৃতিকে জিজ্ঞাসা বাদ করে পুলিশ জানতে পারে ওই এলাকায় কোনো অপরাধ করার জন্যই সে এসেছিল। ধৃত ওই সাহাঙ্গির মোল্লা নিউটাউনের বালিগুড়ি এলাকার বাসিন্দা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news