Breaking News
Home / TRENDING / জেডিএমের ডাকা বনধে বিপর্যস্ত রেল পরিষেবা

জেডিএমের ডাকা বনধে বিপর্যস্ত রেল পরিষেবা

নীল বণিক

লিঙ্গায়তের মতো সারনাকেও পৃথক ধর্মের স্বীকৃতির দাবিতে সংগঠিত আদিবাসীদের‘আংশিক ভারত বনধের প্রভাব পড়ল পুরুলিয়ায়। জেলার পুরুলিয়া-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশন, ছাড়াও আদ্রা-আসানসোল শাখার মধুকুণ্ডা এবং আদ্রা বাঁকুড়া শাখার ইন্দ্রবিল স্টেশনে সকাল ৬ টা থেকে লাগাতার রেল অবরোধ করেন সংগঠিত আদিবাসীরা। ফলে, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বিভিন্ন শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকল থেকে কোনও ধরনের ট্রেন চলাচল করে নি। রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও দুপুর পর্যন্ত অবরোধ উঠেনি। ‘ঝাড়খণ্ড দিশম পার্টি’এবং ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’যৌথভাবে এই বিক্ষোভ আন্দোলন করে। এর আগে ১০ দফা দাবিতে নিয়ে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী এবং ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম এবং পশ্চিম বঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের কাছে আলোচনা করার জন্য আবেদন করা হয় আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে।কিন্তু কেন্দ্র বা রাজ্যগুলির তরফ থেকে কোনও সাড়া না পাওয়ায় এদিন শান্তিপূর্ণ ভারত বনধ কর্মসূচী পালন করে সংগঠিত আদিবাসীরা। রেল রোকো কর্মসূচির জেরে দারুন সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্রেনের মধ্যেই ঘন্টার পর ঘণ্টা আটকে দুর্ভোগের শিকার হয়েছেন শিশু ও প্রবীণরাও। এদিকে রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি করে জানান এদিন সকল থেকে ১০ টি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। দূর পাল্লার ৪ টি ট্রেনকে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৭ টি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেন দেরিতে গন্তব্য স্থলের দিকে রওনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *