Breaking News
Home / TRENDING / রবীনার সঙ্গে কোমর দোলালেন সৌগত রায়

রবীনার সঙ্গে কোমর দোলালেন সৌগত রায়

নিজস্ব সংবাদদাতা

অভিনেত্রী রবীনা ট্যান্ডনের সঙ্গে মঞ্চে কোমর দুলিয়ে বিতর্কে জড়ালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্যমেলার অনুষ্ঠানে উদ্বোধনে হাজির ছিলেন রবীনা ট্যান্ডন। উদ্ধোধনের মঞ্চে দাঁড়িয়েই রবীনা প্রবীন সাংসদকে উদ্দেশ্যে করে বলেন, “দাদা আমাকে দেখা হলেই বলেন, তোমার মস্ত মস্ত গানের নাচটা দারুন। আজ আপনাকেও আমার সঙ্গে নাচতে হবে।” এর পরেই মঞ্চে “তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত” গানটি বাজানো শুরু হয়। মঞ্চে দাঁড়িয়েই সৌগত রায় গানের তালে হাত নাড়াতে শুরু করেন। মঞ্চে উপস্থিত নেতারা ও নীচে চেয়ারে বসা জনতা সাংসদের এহেন কাণ্ড দেখে হাসাহাসি শুরু করেন। ঘটনাটি চলে প্রায় মিনিট খানেক। অনেকেই রবীনা-সৌগতর “নৃত্য” মোবাইলে ক্যামেরা বন্দী করেন। যা মুহুর্তে ভাইরাল হয়ে যায়। বাংলার রাজনীতিতে অন্যতম দক্ষ ও অভিজ্ঞ হিসেবে পরিচিত সৌগত রায়ের জীবনে এদিনের নাচ এক বিরল ঘটনা। দিন কয়েক আগে রিষড়ার এক অনুষ্ঠানে হিন্দী গানে গলা মেলাতে দেখা গিয়েছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিনের ঘটনার সময় মঞ্চে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্রাত্য বসু। তারাঁ অবশ্য রবীনা ট্যান্ডনের থেকে বেশ নিরাপদ দূরত্বেই রেখেছিলেন নিজেদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *