Breaking News
Home / TRENDING / রবিবাসরীয় প্রচারে কার কোথায় জনসভা? জেনে নিন ক্লিক করে

রবিবাসরীয় প্রচারে কার কোথায় জনসভা? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

দ্বিতীয় দফার ভোটের আগে আজ রবিবাসরীয় প্রচারে হেভিওয়েট প্রার্থীরা।

আজ জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁর উত্তর প্রদেশের আলীগড় ও মোরাদাবাদেও সভা করার কথা।

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীরও সিলচরে জনসভা রয়েছে। তবে মমতার প্রশাসন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর হেলিকপ্টারকে শিলিগুড়িতে নামার অনুমতি না দেওয়ায় রাহুল গাঁধীর জনসভা বাতিল করতে হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার বি এল মীনা জানিয়েছেন, যে মাঠে রাহুল গাঁধীর সভা হওয়ার কথা ছিল, সেই মাঠে নিরাপত্তার কারনে হেলিকপ্টার নামানোর অনুমতি দেওয়া যায়নি।

এদিকে, আজই বিরোধী জোটের বৈঠকও হওয়ার কথা দিল্লিতে। এই বৈঠকে বিরোধী জোটের সব দলেরই প্রতিনিধি যোগ দেবেন বলে জানা গিয়েছে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবেন বিরোধী জোটের নেতা চন্দ্রবাবু নায়ডু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *