নিজস্ব সংবাদদাতা
রবিবার ভোর ৪টে নাগাদ লর্ডস মোড়ের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। দোকানের সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে লর্ডস মোড়ের অস্থায়ী দোকানগুলিতেও। মোট ১৫ দোকান ভশ্মীভূত হয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারনে আগুন লাগল তা এখনও জানা যায়নি, তবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
উল্লেখ্য, গত কয়েকমাসে শহরে বিভিন্ন নামী দোকান ও বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভশ্মীভূত হয়েছে কয়েকশো দোকান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news