Breaking News
Home / TRENDING / রথযাত্রা নিয়ে কী ব্যাক আপ প্ল্যান করল বিজেপি? জেনে নিন ক্লিক করে

রথযাত্রা নিয়ে কী ব্যাক আপ প্ল্যান করল বিজেপি? জেনে নিন ক্লিক করে

নীল বণিক:

প্রধানমন্ত্রীর হাত দিয়েই এবার গণতন্ত্র বাঁচাও যাত্রার শুভসূচনা করাতে চাইছে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামি ১৬ই ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাতেই গণতন্ত্র বাঁচাও যাত্রার সূচনা করা হবে। প্রধানমন্ত্রী যাত্রার সূচনা করলে, অমিত শাহ সেই যাত্রায় উপস্থিত থাকবেন। রাজ্য বিজেপি মনে করছেন প্রধানমন্ত্রীর সভা কখনই বাতিল করবে না রাজ্য সরকার। সেই সুযোগেই রথযাত্রা ফের শুরু করার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। আদালতের নির্দেশে রাজ্য প্রশাসনের সঙ্গে যাত্রা নিয়ে শুক্রবারের মধ্যে আলোচনা হওয়ার কথা বিজেপির । সেই আলোচনায় মতপার্থক্য হলেই শিলিগুড়িতে এই কৌশল প্রয়োগ করবে রাজ্য বিজেপি। তবে সেক্ষেত্রে রথযাত্রার কর্মসূচীতে কিছু পরিবর্তন আনা হবে। কোচবিহারের পরিবর্তে যাত্রা শিলিগুড়িতে থেকে বের হবে।
উল্লেখ্য, বিজেপির রথযাত্রা ঘোষণা হওয়ার পর থেকেই তা নিয়ে জল্পনা লেগেই রয়েছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে কোচবিহারে রথযাত্রার অনুমতি বাতিল করে দেওয়া হয়। পরে ডিভিশন বেঞ্চ সেই সিদ্ধান্ত সংশোধন করে রাজ্য সরকারকে বিজেপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *