Breaking News
Home / TRENDING / মুম্বইয়ের হীরে ব্যবসায়ীর মৃত্যুতে জড়িয়ে গেল টেলি তারকার নাম

মুম্বইয়ের হীরে ব্যবসায়ীর মৃত্যুতে জড়িয়ে গেল টেলি তারকার নাম

ওয়েব ডেস্ক:

এক হীরে ব্যবসায়ীর খুনের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হল মুম্বইয়ের জনপ্রিয় টেলি তারকা দেবলীনা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সচিন পাওয়ার নামের এক স্থানীয় নেতাকেও। জানা গিয়েছে, তিনদিন আগে, রায়গড় সংলগ্ন জঙ্গল থেকে মুম্বইয়ের হীরে ব্যবসায়ী রাজেশ্বর উদানীর পচাগলা দেহ উদ্ধার করা হয় । উদানীর ছেলে তাঁর দেহ শনাক্ত করে। ৫৭ বছর বয়সী উদানী ২৮ শে নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের তরফে পুলিশে ডায়েরী করা হয়। জানা যায়, নভী মুম্বইয়ের কাছাকাছি গিয়ে উদানীর মোবাইল বন্ধ হয়ে যায়। তদন্তে পুলিশ জানতে পারে উদানীর সঙ্গে টেলি দুনিয়ার বহু অভিনেত্রীর যোগাযোগ ছিল। দেবলীনার পাশাপাশি আরও কয়েকজন অভিনেত্রী ও মডেলকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, উদানী বিনোদন জগতের পাশাপাশি পাব ও বারে যেতে ভালবাসতেন। সেখানেই সচিনের সঙ্গে উদানীর আলাপ হয়। পুলিশের সন্দেহ, অন্য কোথাও খুন করে উদানীর দেহ জঙ্গলে ফেলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *