Breaking News
Home / TRENDING / বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দরেই জেট কর্মীদের মিছিল

বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দরেই জেট কর্মীদের মিছিল

নিজস্ব সংবাদদাতা

আজ সকালে জেট এয়ারওয়েজের পাইলট, বিমান সেবিকা, গ্রাউন্ড স্টাফরা বিমানবন্দরের মধ্যেই মিছিল করে। আগমনের থ্রি সি গেট থেকে প্রস্থানের ৩০ই গেট পর্যন্ত এই মৌন মিছিল চলে। জেট এয়ারওয়েজের কর্মীদের অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া এবং যে ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জেট এয়ারওয়েজের সাহায্যে এগিয়ে এসছে, তারা যেন ঋণ মিটিয়ে অবিলম্বে জেটের পরিষেবা চালু করে সেজন্যেই কলকাতা বিমানবন্দরে এই মৌন মিছিল করে জেট এয়ারওয়েজের পাইলটরা।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বেতন পাননি জেট এয়ারওয়েজের পাইলট ও কর্মীরা। কয়েকদিন আগেই তারা ধর্মঘটের হুমকি দেয়। তখন জেট এয়ারওয়েজের কর্মীদের একমাসের বেতন মিটিয়ে দিলেও বাকি টাকা মেটানো যায়নি। এদিকে কর্মী বিক্ষোভের মাঝে পদত্যাগ করেন জেট এয়ারওয়েজের অধিকর্তা নরেশ গোয়েল। তখন সরকারের তরফে জেটকে পুনর্জীবীত করতে ব্যাঙ্কের কাছে আবেদন জানানো হয়। সেসময় ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এগিয়ে আসলেও সমস্যার সমাধান হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *