ওয়েব ডেস্ক
তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যে এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত। দেশে ফিরে এক বিবৃতির মাধ্যমে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর। তিনি জানিয়েছেন, দেশের বাইরে থাকায় এই বিষয়ে তিনি আগে মন্তব্য করতে পারেননি। তবে এই মিথ্যে অভিযোগের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। আকবর আরও বলেন, কোনও প্রমাণ ছাড়াই অভিযোগ আনা আজকাল ভাইরাল রোগের মতো ছড়াচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কপা বলে মন্তব্য করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news