নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
শনিবার রাতে বিছানার মধ্যেই সাপে কামড়ায় কুলতলি থানার চিড়েখাকি গ্রামের সুমিতা সর্দারকে। কিন্তু সাপে কামড়ানোর পর সরাসরি হাসপাতালে না নিয়ে গিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় গুনীনের কাছেI সেখানে দীর্ঘক্ষণ ভুজুং ভাজুং দিয়েও সুমিতা সুস্থ না হওয়ায় তাকে রবিবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলেই সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।এই ঘটনায় আরও একবার কুসংস্কারের ফলে মৃত্যুর ঘটনা ঘটল।রবিবার সকালে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ। উল্লেখ্য গত ৩০শে জুলাই দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানা এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছিল সাপের কামড়ে। সাপের কামড়ের পর ঐ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে পরিবারের লোকজন স্থানীয় ওঝা ও গুণিনের কাছে নিয়ে গিয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news