প্রসেনজিৎ মাহাতো
জাকার্তায় প্যারা এশিয়াডে রেকর্ড সংখ্যাক পদক ভারতের ঝুলিতে। মোট ৭২ টি পদক জিতল ভারত। যার মধ্যে ১৫টি সোনা। ২৪ রুপো। ৩৩ ব্রোঞ্জ। গতবারের থেকে এবারে ভারতের সাফল্য তুলনামূলক অনেক বেশি।
পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টনে প্রমোদ ভগত সোনা জেতেন। তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। সেটাকে উপেক্ষা করে এই সোনা।
এই বিভাগে আরও একটি সোনা এনে দিয়েছেন তরুণ। খেলেছেন এসএলফোর বিভাগে। দীপা মালিক তঁার দ্বিতীয় ব্রোঞ্জটিও জিতেছেন। দাবায় মেয়েদের সোনা জিতেছেন কে জেন্নিথা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news