Breaking News
Home / TRENDING / যোগীর কঠোর মনোভাব, হামলাকারীদের দিতে হবে ক্ষতিপূরণ

যোগীর কঠোর মনোভাব, হামলাকারীদের দিতে হবে ক্ষতিপূরণ

ওয়েব ডেস্কঃ

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ যেভাবে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তা দেখে বিক্ষোভকারীরা যেভাবে পিছু হটেছে তার প্রশংসা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে হ্যাশট্যাগ “#TheGreat_CMYogi” উল্লেখ করে বলা হয়েছে, “প্রত্যেক দাঙ্গাকারী আতঙ্কিত। প্রত্যেক সমস্যাকারী আতঙ্কিত। যোগী আদিত্যনাথ সরকারের কঠোর মনোভাব দেখে সমস্ত বিক্ষোভকারী চুপ করে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন বিক্ষোভের ফলে যেসব সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘোষণার পর প্রত্যেক দাঙ্গাকারী কাঁদছে। কারণ তারা জেনে গিয়েছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার চলছে।

সম্পত্তি নষ্ট করার অভিযোগে যোগী সরকার ৪৯৮ জন দাঙ্গাকারীকে শনাক্ত করার পর এই টুইট করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা করার অপরাধে কিছু সমাজবিরোধীকে চিহ্নিত করেছে যোগী সরকার। সূত্রের খবর, ওই বিজ্ঞপ্তিতে লখনউ থেকে ৮২ জন, মিরাট থেকে ১৪৮ জন, সম্বল থেকে ২৬ জন, রামপুর থেকে ৭৯ জন, ফিরোজাবাদ থেকে ১৩ জন, কানপুর থেকে ৫০ জন, মুজাফফরনগর থেকে ৭৩ জন, মাউ থেকে ৮ জন এবং বুলন্দশহর থেকে ১৯ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের কিছু জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *