নিজস্ব সংবাদদাতা। অবশেষে টোকিও অলিম্পিকে (Tokyo Olempic) যোগ্যতা নির্ণায়ক ম্যাচে সাফল্য পেলেন মেরি কম (Merry Kom)। ৫১ কেজি বিভাগে নিখাত জারিনকে হারিয়ে চিন যাত্রা নিশ্চিত করে ফেলেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন। শনিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসে অলিম্পিকের ওম্যান বক্সিংয়ের যোগ্যতা নির্নয়ক ম্যাচ। সেখানে ৯-১ ব্যবধানে জয়লাভ করেন মেরি। টোকিওতে এই জয় যে তাঁর আত্মবিশ্বাসে বাড়তি অক্সিজেন জোগাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, দেশের ক্রীড়া প্রেমীদের মনে প্রবল আগ্রহ ছিল যে শেষ পর্যন্ত জারিন না মেরি ? কে শেষ পর্যন্ত অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবেন। শেষ অবধি নিজের দক্ষতায় অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিলেন মেরি কম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news