Breaking News
Home / TRENDING / কর্ণাটকে নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষের ক্ষতিপূরণ দিল তৃণমূল

কর্ণাটকে নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষের ক্ষতিপূরণ দিল তৃণমূল

সূর্য সরকার ও নীল রায়।

কর্নাটকে সিএএ (CAA) ও এনআরসি (NRC) বিরোধিতা করতে গিয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন তৃণমূলের (TMC) প্রতিনিধিরা। শনিবার সকালে ম্যাঙ্গালুরুতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। সেখানেই তাদের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাতের পর তাদের হাতে ওই চেক তুলে দেন তাঁরা।

বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার মিছিলের আগে এক সভায় ম্যাঙ্গালুরু পুলিশের গুলিতে নিহত দুজনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-কে এই অর্থ দেওয়ার দায়িত্ব দেন তৃণমূল নেত্রী। শনিবার সকালে ম্যাঙ্গালুরু পৌঁছে দীনেশ ত্রিবেদী ও নাদিমুল হক তাঁদের হাতে অর্থ সাহায্য তুলে দেন।

নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে মারা যান বছর ২৩-এর নাসরিন। তোমার মা মমতাজের হাসি ৫ লক্ষ টাকার চেক তুলে দেন দীনেশ ত্রিবেদী ও নাদিমুল হক। পুলিশের গুলিতে আহত শ্রমিক জলিলকে দেখতে হাসপাতালে যান তারা। পরে তার স্ত্রী পুত্র হাতে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূলের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, বিজেপি (BJP) শাসিত কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করে পরে পিছিয়ে যায়। সেই ঘটনার প্রতিবাদ করেই ব্যাঙ্গালুরুতে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *