ওয়েব ডেস্ক
বামেদের ডাকা বনধকে ঘিরে যাদবপুরে উত্তপ্ত পরিস্থিতি। রাস্তার ধার দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বনধ সমর্থনকারীদের বচসা শুরু হয়। যাদবপুরে আটক করা হয়েছে সুজন চক্রবর্তীকে, সেইসঙ্গে আটক করা হয়েছে বেশকিছু বনধ সমর্থনকারীদেরও। শোভাবাজার থেকে গ্রেফতার ছয় বাম কর্মী।

এদিকে, রেল সূত্রে খবর সোদপুর,আগরপাড়া,কল্যাণী কাঁচরাপাড়া,টিটাগড় সহ একাধিক স্টেশন এ যে অবরোধ ছিল তা উঠে পড়লেও রানাঘাট গেদে শাখায় এখনও অবরোধ চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news