Breaking News
Home / TRENDING / ব্রিগেডে আরও ২৫ ফুট জায়গা বাড়াল তৃণমূল

ব্রিগেডে আরও ২৫ ফুট জায়গা বাড়াল তৃণমূল

ভাস্কর মান্না

১৯শে জানুয়ারি ব্রিগ্রেড সমাবেশ। সেখানে উপস্থিত থাকবে ২২টি জেলার রাজনৈতিক প্রতিনিধিরারা। তাই ব্রিগ্রেড মাঠে যতটা সম্ভব লোক বাড়ানো,তার জন্যই পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। এবার খুঁটি পুজো করে ব্রিগেডের শুভারম্ভ করলেন মন্ত্রী শোভনদেব চট্রপাধ্যায়। এদিন তিনি বলেন, “ এখান থেকেই দিল্লি অভিযান শুরু করবে তৃণমূল।” মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে দলের বাঙালি প্রধানমন্ত্রীর দাবিও তুলেছেন তিনি।দলীয় সূত্রে খবর,প্রতি জেলা থেকে ১০ লক্ষ লোক আনার কথা বলা হয়েছে। সেটা হলে প্রায় ২ কোটি লোক আসবে ব্রিগেডে। তার জন্যই ব্রিগেডের ৩০০ একর জমির বেশির ভাগটাই ব্যাবহার করতে চাইছে তৃণমূল। তাই ব্রিগেডে সাধারণত যেখানে মঞ্চ বানানো হয় তার থেকে প্রায় ২৫ ফিট পিছিয়ে মঞ্চ তৈরি হচ্ছে। তবে শাসক দলের আশাকে নস্যাৎ করে বিরোধীরা বলছেন, এটা তৃণমূলের ফ্লপ শো হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *