ওয়েব ডেস্ক
লোকসভা ভোটের আগে আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য চাকরি ও শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই অনুযায়ী সংবিধান সংশোধন করবে সরকার। আজই সংসদে সেই বিল পেশ হতে পারে বলে জানা গিয়েছে। তবে একে বিজেপির ভোটের চমক বলেই মনে করছে বিরোধীরা। তাদের বক্তব্য, নোটবন্দী, জনবিরোধী বাজেট, উর্ধ্বমুখী তেলের দাম- সব মিলিয়ে গত ৪ বছরে জনতার রিপোর্ট কার্ডে ভাল নম্বর পায়নি বিজেপি সরকার। তাই শেষ বেলায় মন ভোলাতে এই বিল পাশ করার প্রস্তাব এনেছে।
কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির কী ভাবে বিচার করা হবে? জানা গিয়েছে, যদি কোনও ব্যক্তির বার্ষিক আয় আট লক্ষের কম, পাঁচ হেক্টরের কম জমি এবং ফ্ল্যাটের আয়তন ১০০০ স্কোয়ার ফুটের কম হলে তবেই সে এই শ্রেণির অন্তর্ভুক্ত সুবিধা পাবে।
এদিকে, বিরোধীদের দাবি এই বিল পাসই হবে না সংসদে, কারন অত সময়ই পাবে না মোদি সরকার। এছাড়াও, সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সব মিলিয়ে ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না। বিল পাস হলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সর্বাধিক ৫০ শতাংশ সংরক্ষণই বা কীভাবে মেলাবে সরকার? বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। প্রধানমন্ত্রীর পাল্টা দাবি, এই বিল পাস হলে এক বিরাট শ্রেণির মানুষ উপকৃত হবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news