তীর্থ মাহাতো
হেলায় কলিঙ্গে অ্যারোজ যুদ্ধ জিতল ইস্টবেঙ্গল। আগের ম্যাচে রিয়েল কাশ্মীরের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। ফের জয়ের রাস্তায় উঠল তারা। অ্যারোজকে ২–১ হারিয়ে লিগ টেবিলে চারে উঠে এল ইস্টবেঙ্গল। প্রতমার্ধে রালতের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কোলাডোর ক্রস থেকে গোল রালতের। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চুলোভা। পরের চেন্নাই ম্যাচ থেকে ছিটকে গেলেন চুলোভা। অ্যারোজের অনিকেত যাদবও লাল কার্ড দেখেন। ৬৪ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জবি জস্টিন। তিনি ম্যাচের সেরা হন। সঠিক সময়ে এই লিড নিয়েছে ইস্টবেঙ্গল। অ্যারোজ ফুটবলাররা ভীষণ মাথাগরম করছিলেন। ম্যাচ শেষে বোর্জা তেড়েও যান অ্যারোজ ফুটবলারদের দিকে। ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে মিতেই ১–২ করলেও লাভ হয়নি। চেন্নাই ম্যাচের আগে চিন্তা বাড়ল আলেজান্দ্রোর। কারণ, চুলোভা নেই। জনির তিনটে হলুদ কার্ড।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news