তীর্থ মাহাতো
সিরিজ জয়। দারুণ খোশমেজাজে রয়েছেন বিরাট কোহলি। সেটাই স্বাভাবিক। সিরিজ জয়ের আনন্দে কেক কেটে অনুষ্কাকে খাইয়ে দিলেন বিরাট। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল।
এই প্রথমবার অস্ট্রেলিয়ায় লিরিজ জিতল ভারত। টিমের সকলেই খুব আনন্দে। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার আনন্দ বিরাটের দ্বিগুন। ক্রিকেটাররা গানের তালেও কোমর দুলিয়েও সেলিব্রেশন সারেন। বর্ডার–গাভাসকার ট্রফি নিয়ে টিম ইন্ডিয়া দারুণ তৃপ্ত।
অনুষ্কাও হাজির ছিলেন সিডনিতে। ম্যাচ জয়ের পর মাঠে নেমে আসেন। কেক খাওয়ানোর সময় অনুষ্কার এক গাল হাসি। সামনে রাখা চকোলেট কেক। মজা করে বিরাটের মুখটাও ছিল হাঁ করা। তা দেখে সোশ্যাল দুনিয়ায় হাসির রোল উঠছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news