Breaking News
Home / TRENDING / হিংসা হয়েছে, ভোট নয়, কেশপুরে পুনর্নির্বাচনের দাবি ভারতীর

হিংসা হয়েছে, ভোট নয়, কেশপুরে পুনর্নির্বাচনের দাবি ভারতীর

ওয়েব ডেস্ক:

কেশপুরের বিভিন্ন বুথে সকাল থেকেই দফায় দফায় চলেছে হিংসা। এমত অবস্থায় গোটা কেশপুরে পুনর্নির্বাচনের দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। প্রসঙ্গত, ভারতী ঘোষের উপর এদিন একের পর এক আক্রমণ হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। সকালেই নখ উপড়ে যায় তাঁর। পরে কেশপুরের অন্য একটি বুথে গেলে ভারতীর গাড়ি ভাংচুর করা হয়। তাঁর নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায় তৃণমূল সমর্থকদের ইটবৃষ্টিতে। এমনকী এরপর ভারতী ঘোষের গাড়ি আটকে রাখা হয়।

অন্যদিকে একটি বুথে ভিডিওগ্রাফির অভিযোগ ও একশো মিটারের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকার অভিযোগে ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয় কমিশন।

কিন্তু আসল কথা হল কেশপুরে সকাল থেকে একের পর এক গন্ডগোল চলে বিভিন্ন বুথে। রয়েছে ছাপ্পা ভোটের অভিযোগ। বহু জায়গায় বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়। অনেক বুথে গেরুয়া শিবিরের এজেন্ট বসায় তাঁকে মারধর করা হয়। খুনের চেষ্টাও চলে বলে অভিযোগ বিজেপির। কেশপুরে শাসক শিবিরের আক্রমণের মুখে পড়ে সংবাদমাধ্যমও।

এরকম পরিস্থিতিতে গোটা কেশপুর বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করলেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *