নিজস্ব সংবাদদাতা
বাইকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। তাকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। পালিয়ে যায় অন্যজন। বাইকটি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ রাজারহাটের ভাতেন্ডা এলাকায় দুই যুবতী প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে চেপে আসে। পিছন থেকে এক যুবতীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তবে যুবতীদের চিৎকারে এলাকার মানুষ এক দুষ্কৃতীকে ধরে ফেলে। মারধর করে রাজারহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। বাইকটি আটক করেছে পুলিশ। ছিনতাই যাওয়া মোবাইলটি উদ্ধার হয়নি। ধৃতের নাম মুন্নাফ আলী মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার চণ্ডীহাট এলাকায়। তবে সঙ্গে থাকা দুষ্কৃতী পালিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news