নীল বণিক
উত্তর ২৪ পরগনার আমডাঙার তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠনের দাবিতে আমরন অনশনে বসলেন বিজেপি কর্মীরা। উত্তরচব্বিশ পরগনা জেলার আমডাঙার তিনটি পঞ্চায়েতেই বিজেপি বোর্ড গঠনের দাবিদার। আমডাঙার মরিচা, তারাবেড়িয়া ও বেদাই পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। এই তিন জায়গাতেই বিজেপিকে আটকাতে পুলিশ মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ বিজেপির। পুলিশ প্রশাসনের অরাজকতা ও বিজেপি কর্মীদের গ্রেফতারের বিরোধীতায় রাজ্য বিজেপির যুব সংগঠন যুব মোর্চার কর্মীরা আমরন অনশনে বসেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news