Breaking News
Home / TRENDING / ময়দানে আগুন। জানুন ক্লিক করে বিস্তারিত

ময়দানে আগুন। জানুন ক্লিক করে বিস্তারিত

মীরা সাহা
ময়দানে ভয়াবহ আগুন। সেই আগুনে পুড়ে ছাই ময়দানের শতাব্দী পেরনো ক্লাব উয়ারি। সোমবার সকাল ৫.‌১৫ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান করছেন ক্লাব কর্তা থেকে দমকল ও পুলিস বিভাগের কর্মীরা। ক্লাবের সঙ্গে লাগোয়া ঘরে থাকতেন ক্লাবের মালিরা। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, কোনও প্রাণহানির খবর মেলেনি। ক্লাবের জিম, ক্রিকেটারদের ব্যাট থেকে নানান সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্লাবের বেশিরভাগ অংশ প্লাই দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে ফড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ময়দানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৮৯৮ সালে তৈরি হয়েছিল এই ক্লাব। কয়েকবছর আগে ক্রিকেটার অরুণ লালের অ্যাকাডেমিতে আগুন লাগে, শর্ট সার্কিটের কারণে। এই কারে ময়দানে কেন আগুন লাগছে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *