নীল বণিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিশৃঙ্খলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে নালিশ জানাল রাজ্য বিজেপি। সরাসরি জেলা পুলিশের বিরুদ্ধে নালিশ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল রাজ্য বিজেপি। প্রসঙ্গত, শনিবার উত্তরচব্বিশ পরগনা র ঠাকুরনগড়ে প্রধানমন্ত্রীর সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রাজ্য বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ে সাধারন জনতা অবাধে প্রবেশ করেছিল। সেইসময় তাদের আটকাতে কোন রকম ব্যবস্থা গ্রহন করে নি রাজ্য পুলিশ। তাছাড়া প্রধানমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা আটকাতেও জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয় হয়নি বলে রাজনাথ সিংহের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news