Breaking News
Home / TRENDING / নাগরিক সংশোধনী বিল: মোদীর প্রস্তাব, তৃণমূলের নির্লিপ্ত উত্তর

নাগরিক সংশোধনী বিল: মোদীর প্রস্তাব, তৃণমূলের নির্লিপ্ত উত্তর

নীল রায়:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাকুরনগরের জনসভায় চাঁচাছোলা ভাষায় তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেছেন। শনিবার তার সেভাবে কোনও জবাবই দিল না বাংলা শাসক দল। কেবলমাত্র নরেন্দ্র মোদীর সভা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে দিল্লি থেকে একটি ফেসবুক লাইভ করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। সেখানেই তিনি নরেন্দ্র মোদীর তোলা একটি অভিযোগের উত্তর দেন ঘুরপথে। ঠাকুরনগরের জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নাগরিক সংশোধনী বিল নিয়ে সরব হয়েছিলেন। মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে এই বিলটি নাকি অব্যর্থ ঔষধ বলেই দাবি করছে গেরুয়া শিবির। বিলটির পক্ষে প্রধানমন্ত্রী এদিন বলেন, “এখানকার তৃণমূল কংগ্রেস দলকে আমি বলব নাগরিক বিলকে সমর্থন জানাতে। তাহলে আর ভারত ছেড়ে কাউকে যেতে হবে না।”

ফেসবুক লাইভে এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার দলনেতা বলেন, “নাগরিক সংশোধনী বিল ও ট্রিপল তালাক বিল নিয়ে আমাদের দল যে অবস্থান রয়েছে তা খুব স্পষ্ট। আমরা ভারতের নাগরিকদের পক্ষে।” নরেন্দ্র মোদী সরকারের আনা নাগরিক বিল নিয়ে এটুকু বলেই থেমে যান কুইজ মাস্টার রাজনীতিক। এমন অল্প কথাতেই আজ নরেন্দ্র মোদীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তৃণমূল শিবির, এমনটাই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

নাগরিক সংশোধনী বিল গত শীতকালীন অধিবেশনেই সংসদের দুই কক্ষে আনা হয়েছিল। দুই কক্ষেই তার চরম বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঠাকুরনগরের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী যখন তৃণমূল শিবিরের কাছে তা সমর্থনের প্রস্তাব দেন, তখনই বোঝা গিয়েছিল এর বিপরীত অবস্থানই ব্যাখ্যা করবে তৃণমূল। হলও তাই, নাগরিক সংশোধনী বিল নিয়ে তৃণমূল কংগ্রেস যে বিজেপির বিরোধিতা করবে তা আবারও জানালেন ডেরেক ও ব্রায়েন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *