ভাস্কর মান্না
আজ ভোরে দিল্লিগামী যোগবনী- আনন্দ বিহার টার্মিনাল সিমাঞ্চলন এক্সপ্রেস। বিহারের শাহাদায়ে লাইনচ্যূত হয়। মোট ১১টি কামরা লাইনচ্যূত হয় বলে জানা গিয়েছে।এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের।
শোনপুর ডিভিশন থেকে পাওয়া খবরে সূত্রে জানা গিয়েছে, ভোর ৩.৫২ মিনিটে মোহনা রোড পার করার মিনিট ছয়েক পরেই শাহাদাইয়ে বুজুর্গ এলাকায় লাইনচ্যূত হয় ট্রেনটি। লাইনচ্যুত ১১টি কামরার মধ্যে রয়েছে এস ৮, এস ৯, এস ১০ ও একটি জেনারেল কামরা এবং এসি বি ৩ কামরা।
দুর্ঘটনাস্থলে চিকিৎসকের দল পাঠানো হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারে হাত লাগায়। পরে প্রশাসনের কর্মীরা উদ্ধারকাজে নামেন। রেলের তরফে একটি হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে । তার নম্বর হল শোনপুর- ০৬১ ৫৮২২১৬৪৫, হাজিপুর– ০৬ ২২৪২৭২২৩০, বারাউনি- ০৬ ২৭৯২২২২ ।

ট্যুইটারে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, “আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস লাইনচ্যূত হওয়ার ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজ শুরু হয়েছে। সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, এনডিআরএফ ও দমকলের টিম দুর্ঘটনায় আহতদের সাহায্য করছে। রেলের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের ১ লক্ষ ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news