Breaking News
Home / TRENDING / মোদীকে সমর্থন করে দেশে রোষের মুখে ইমরান খান

মোদীকে সমর্থন করে দেশে রোষের মুখে ইমরান খান

ওয়েব ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে নিজের দেশেই বিরোধীদের রোষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানী বিরোধী দলগুলির অভিযোগ, ভারত প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী দ্বিমুখী মনোভাব ব্যক্ত করছেন। এক বিরোধী নেত্রী তো এও বলেন যে একদিকে যখন বিদেশমন্ত্রী বলছেন ভারত যুদ্ধের ষড়যন্ত্র করছে তখন প্রধানমন্ত্রী কেন বলছেন যে মোদী আবার ক্ষমতায় এলে পাকিস্তানের সুবিধা হবে? পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে বেগ পেতে হয় বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশীকেও। শেষে তিনি এই বলে মুখরক্ষা করেন যে বিরোধীরা বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান বলেন কংগ্রেস ক্ষমতায় এলে ভারত পাক আলোচনা পিছিয়ে যেতে পারে। কিন্তু মোদী ফের ক্ষমতায় এলে পাকিস্তানের সুবিধা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *