Breaking News
Home / TRENDING / মাসুদ আজহরকে নিষিদ্ধ ঘোষণা করতে চিনের ওপর চাপ বাড়ল

মাসুদ আজহরকে নিষিদ্ধ ঘোষণা করতে চিনের ওপর চাপ বাড়ল

ওয়েব ডেস্ক

জৈশ-এ-মহম্মদ জঙ্গি সংগঠনের নেতা মাসুদ আজহরের ওপর নিষেধাজ্ঞা জারি করতে আবারও চিনের কাছে আর্জি জানালো ব্রিটেন আমেরিকা ও ফ্রান্স। রাষ্ট্র সংঘের তরফে চিনকে জানানো হয়, অবিলম্বে মাসুদ আজহরের ওপর নিষেধাজ্ঞা জারি না করলে দু সপ্তাহ পর প্রস্তাবটি রাষ্ট্রসংঘে ফের পেশ করা হবে।

জানা গিয়েছে, চিনকে ২৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। ওইদিনের পর রাষ্ট্রসংঘের কাউন্সিলে ওই প্রস্তাবটি পেশ করা হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের ১৫জন সদস্যের মধ্যে ওই প্রস্তাবের খসড়া নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। কিন্তু প্রস্তাবটি পেশ করার আগে চিনের মনোভাব জানতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে । তবে বেজিংয়ের তরফে নিজের সিদ্ধান্ত বদলের কোনও ইঙ্গিতই পাওয়া যায়নি।

উল্লেখ্য, জৈশ নেতা মাসুদ আজহরের ওপর এই নিষেধাজ্ঞা জারি হলে তার সমস্ত স্থাবর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে। মাসুদ নিজের দেশ ছেড়ে কোথাও যেতেও পারবে না।

প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলার পর মাসুদ আজহরের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করতে রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এই প্রস্তাবে রাজি হলেও শেষ মূহুর্তে বেঁকে বসে চিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *