Breaking News
Home / TRENDING / মুকুলদার সঙ্গে কেশপুরের স্মৃতিচারণা করেছি : সব্যসাচী

মুকুলদার সঙ্গে কেশপুরের স্মৃতিচারণা করেছি : সব্যসাচী

নীল রায়:

“বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা নয়! নানুর,কেশপুর,চমকাইতলা নিয়ে পুরনো দিনের গল্পই হয়েছে মুকুলের সঙ্গে। আর আলোচনা হয়েছে বিরাট কোহলিকে নিয়ে।” শুক্রবার মুকুল রায় তাঁর সল্টলেকের বাড়িতে গিয়ে লুচি আলুর দম খেয়ে আসা নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে তোলপাড় হয়েছিল। অথচ নেতাদের কাছে এমনই গল্প শোনালেন বিধাননগরের মেয়র তথা রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। পরে সাংবাদিক সম্মেলনে এই কথাটি পুনরাবৃত্তি করলেন তিনি।

রবিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বিধাননগরের সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু ও সব্যসাচী দত্তরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সব্যসাচী বলেন, “সেদিন ভারতের খেলা ছিল। তাই খেলা, বিরাট কোহলি এসব নিয়েই কথা হয়েছিল। আর লুচি, আলুর দম খেতে খেতে নানুর, চমকাইতলা, কেশপুরের সময়কার গল্প হয়।” সব্যসাচীর সল্টলেকের বাড়িতে মুকুল রায়ের লুচি, আলুর দম খেতে যাওয়ার পরই তৃণমূলের ভিতর তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকতে। দায়িত্ব দেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং ফিরহাদ হাকিমকে।

রাজনৈতিক মহলের ধারণা ছিল, বিধাননগরের মেয়র পদে আর সব্যসাচীকে রাখবেন না মমতা। রবিবার সকালে সেই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এদিন সাফাই দিয়ে সব্যসাচী বলেন, “আমার একটা বদ অভ্যেস হচ্ছে আমি সব ফোন ধরি। চেনা, অচেনা সব ফোন। শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় আমার কাছে একটা ফোন আসে। আমি ধরে বলি হ্যালো। ও দিক থেকেও বলে হ্যালো। তারপর বলে আমি দাদা বলছি। আমি বুঝতে পারিনি। তখন বলে, আমি মুকুলদা বলছি। আমি বলি, বলো। তখন আমায় বলেন, আমি সল্টলেকে এসেছি। তোদের সঙ্গে অনেকদিন দেখা হয় না। আমি তোর বাড়িতে যাচ্ছি। তুই কোথায়?” সব্যসাচী আরও বলেন, “ওই সময়টা আমার খুব ধকল গিয়েছে। টানা আড়াই রাত্রি জাগা। তিনি আরও বলেন, “যখন মুকুল রায়ের ফোন এসেছিল তখন তিনি ঠাকুরনগর থেকে ফিরছিলাম।” প্রসঙ্গত, মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণিদেবীর মৃত্যুর পর সেখানে যে ছ’জনকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে ছিলেন সব্যসাচী দত্ত।

এদিন ফিরহাদ হাকিম, সব্যসাচীকে জানিয়ে দেন, “বিজেপি আমাদের ঘোষিত শত্রু। তাই ওই দলের কারও সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না।” সেই সঙ্গে কলকাতার মেয়র বলেন, “সব্যসাচী বুঝতে পারেননি বাইরে সংবাদমাধ্যামকে ডেকে এনে এমন কাণ্ড করছেন মুকুল রায়।”

প্রসঙ্গত, লোকসভা ভোটের কারণে সব্যসাচী দত্তর বিরুদ্ধে কোনও কঠিন ব্যবস্থা নিল না তৃনমূল কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *