Breaking News
Home / TRENDING / আগুনে পুড়ে গেল শতাব্দী প্রাচীন নত্রদাম গির্জা

আগুনে পুড়ে গেল শতাব্দী প্রাচীন নত্রদাম গির্জা

ওয়েব ডেস্ক

পুড়ে গেল প্যারিসের শতাব্দী প্রাচীন নত্রদাম গির্জা। সোমবার বিকেলে হঠাৎই নত্রদাম গির্জায় আগুন লেগে যায়। সেসময় গির্জায় পুরাতত্ব বিভাগের রক্ষনাবেক্ষনের কাজ চলছিল। বেশ কয়েকমাস ধরেই রক্ষনাবেক্ষনের কারনেই দর্শকদের জন্য বন্ধ রয়েছে গির্জাটি। পুরো কাঠের তৈরি হওয়ায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গির্জায়। কমলা রঙের শিখা তখন গির্জার চূড়া ঢেকে দিয়েছে। প্যারির সন্ধ্যের আকাশে কালো ধোয়াঁ । দমকলের গাড়িগুলি হতবাকের মতো দাঁড়িয়ে। আদ্যোপান্ত কাঠের তৈরি এই গির্জাটিকে বাঁচানোর কোনও পথই ছিল না। জানা গিয়েছে, গির্জাটির চূড়ার একাংশ ভেতরদিকেই ভেঙে পড়েছে। আগুনের তাপ নিভতেই ধ্বংস্তুপের মধ্যে থেকে ইতিহাসের টুকরো খোঁজার চেষ্টা শুরু করছেন পুরাতত্ববিদরা । প্যারিসের পুলিস সূত্রে খবর, গির্জাটির কাঠামোটি অক্ষত রয়েছে। তবে গির্জার শিল্পকর্ম ভশ্মীভূত। কীকরে শতাব্দী প্রাচীন গির্জায় আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *