Breaking News
Home / TRENDING / মেদিনীপুরের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে ২১-র মঞ্চে বাড়তি সতর্কতা

মেদিনীপুরের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে ২১-র মঞ্চে বাড়তি সতর্কতা

নীল বণিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যে চাঁদোয়া বিপর্যয় ঘটেছে ২১ জুলাই যেন তার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। ধর্মতলায় একুশের মূল মঞ্চটি লোহার তৈরি। মঞ্চের নিচের বিম গুলি লোহার তৈরি। তবে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সভায় চাঁদোয়া ভেঙে পড়ায় বাড়তি সতর্কতা নিয়েছে ডেকরেটার্স সংস্থা। মূল মঞ্চ তৈরি করতে লোহার বিমের সঙ্গে কাঠের তৈরি মোটা মোটা খুঁটি রাখা হয়েছে। অতিরিক্ত চাপ নিতে যাতে অসুবিধা না হয়, সেজন্য মূল মঞ্চের নিচে মোটা কাঠের খুঁটি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ডেকরেটার্স সংস্থা। তাছাড়া মঞ্চের নিচেও লাগান হয়েছে সিসিটিভি। মঞ্চের নিচে সবসময় পর্যবেক্ষণ রাখতেই এই সিসিটিভি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ডেকরেটার্স সংস্থা। তাছাড়া মঞ্চের সুরক্ষায় বাড়তি নজর দিচ্ছে রাজ্যের শাসক দল। একুশের মঞ্চের আশেপাশে ২০০ জন ভলান্টিয়ার থাকবেন বলে জানা গিয়েছে। এই ভলান্টিয়াররা কলকাতা পুলিশের সঙ্গে সংযোগ রেখে কাজ করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *