নিজস্ব সংবাদদাতা
সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি রাজধানীতে। এরই মধ্যে অনাস্থা প্রস্তাবের আলোচনার জন্য তৈরি হচ্ছে লোকসভা । মোদি সরকারের ৪ বছরের সময়কালে এটাই প্রথম অনাস্থা প্রস্তাব । এর আগে ২০০আ সালে সেই এনডিএর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেবার তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিপুল সংখ্যায় আস্থা ভোট জিতেছিল বিজেপি । এবারও মোদি সরকারের আস্থা ভোট না জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে সারা দেশের চোখ অনাস্থা প্রস্তাবের আলোচনা পর্বে। অনাস্থা প্রস্তাবের সমর্থনে বিরোধী দলের নেতা কী বক্তব্য রাখবেন সেই দিকেই তাকিয়ে দেশ। আর তাকিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর দিকে। মোদির ব্যক্তিত্ব ও বাচনশক্তির পাশে বিরোধী নেতা হিসেবে কতটা ধারালো এবং কতটা ঝলমলিয়ে উঠবেন রাহুল সেদিকেই তাকিয়ে জনগন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news