ওয়েব ডেক্স :
সোমবার প্রয়াগরাজে মহা শিবরাত্রির দিন ষষ্ঠ এবং শেষ পুণ্যস্নানের মাধ্যমে ৪৯ দিনের কুম্ভ মেলা শেষ হল।
শেষ দিনে প্রায় ৬০ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল পূণ্য স্নানের জন্য। ১৬ ই জানুয়ারি মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের মাধ্যমে কুম্ভ মেলা শুরু হয়েছিল। কুম্ভ মেলার অফিসার বিজয় আনন্দ বলেন, প্রায় ২২ কোটি লোক কুম্ভতে এসেছিল স্নান করার জন্য।
তিনি বলেন, মেলার শেষ দিন উপলক্ষে সরকারি ভাবে সব রকম প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। পূর্ণ্যার্থীদের স্নান করার জন্য ৪০ টি ঘাটের ব্যবস্থা করা হয়েছিল। এত মানুষের সমাগমের জন্য শনিবার রাত থেকেই এলাকার সমস্ত চার চাকার যানবাহন নিষিদ্ধ করা হয়েছিল। ডিআইজি ( কুম্ভ ) কে পি সিংহ বলেন, আগত যাত্রীদের জন্য ১৬ ও ১৭ নম্বর সেক্টরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রচুর মানুষের সমাগমের জন্য এলাকার ১৪, ১৫ ও ১৬ পন্টন ব্রীজ ছাড়া বাকি গুলি বন্ধ করা হয়েছিল। বৃদ্ধ তীর্থযাত্রীদের জন্য এলাকার বন্দোবস্ত করা হয়েছিল ই-রিক্সা।
প্রয়াগরাজ মেলা কমিটি বলেন, “২৮ শে ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে জনবহুল মেলা হিসেবে এটি করেছে এবং ১ মার্চ একই জায়গায় এত মানুষের সমাগমের ছবি নতুন করে বিশ্ব রেকর্ড করল। এছাড়া ২ মার্চ এলাকা পরিষ্কার করার জন্য রেকর্ড সংখ্যক মানুষ কাজ করে বিশ্ব রেকর্ড করেন।
আগামী ৫ মার্চ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আনুষ্ঠানিকভাবে কুম্ভ মেলা-২০১৯ শেষ করার কথা ঘোষণা করবেন। তাই ওই জায়গায় একটি গঙ্গা প্যান্ডেল করা হয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হবে কুম্ভ মেলাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news