Breaking News
Home / TRENDING / মেঘালয়ের খনিতে ১টি দেহের হদিশ

মেঘালয়ের খনিতে ১টি দেহের হদিশ

ওয়েব ডেস্ক

মেঘালয়ের খনিতে আটকে পড়া শ্রমিকদের খোঁজে নেমে একটি মৃতদেহ দেখতে পেল নৌসেনার রিমোট কন্ট্রোল যান। ১৩ই ডিসেম্বর জয়ন্তীয়া পাহাড়ের এই বেআইনি খনিতে খননের সময় হঠাৎ জল ঢোকায় আটকে পড়েন ১৩ জন শ্রমিক। এরপর গত একমাস ধরে এনডিআরএফ, নৌসেনা ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রয়াস ও উন্নত যন্ত্রের সাহায্য নিয়েও শ্রমিকদের দেহের সন্ধান পাওয়া যায়নি। জানা গিয়েছে, দেহটি দেখা গেলেও তা খনির বাইরে আনা যেতে পারে কিনা, সেবিষয়টি খতিয়ে দেখছে নৌসেনা। আজ আবারও একবার রিমোট যানের সাহায্যে খনির আরও গভীরে যাওয়ার চেষ্টা করবে নৌসেনা। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই ঘটনায় মেঘালয় সরকারের অবহেলার সমালোচনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দেয় শ্রমিকদের উদ্ধার করতে মেঘালয় সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এরপরই এনডিআরএফ ওড়িশা থেকে বিশেষ শক্তির হর্সপাওয়ারের পাম্প আনায়। তবে তাতেও সাফল্য না পাওয়ায় অবশেষে নৌসেনার সাহায্য নেওয়া হয়। আপাতত ঘটনাস্থলে এনডিআরএফ, নৌসেনা, ওড়িশা দমকল, মেঘালয় দমকল এবং সিআইএল ও কেবিএল সংস্থার মোট ২০০জন কর্মী ঘটনাস্থলে কাজ করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *