ভাস্কর মান্না
ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থাকল নাইরোবি। এদিন দুপুর থেকে সন্ত্রাস বাদীদের গুলির লড়াই বিপর্যস্ত করল জনজীবন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এই জঙ্গি হামলা হয়। সন্ত্রাস বাদীদের হাতে প্রাণ যায় ২১ জন নিরীহ মানুষের। উদ্ধার করা হয়েছে ৭০০ জনকে।
এদিন কেনিয়ার ডি ২ হোটেলে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রশাসন সূত্রের খবর,এই হামলার দায় নিয়েছে সোমালি ইসলামিস্ট গ্রুপ আল শাবাব। তবে জঙ্গি মোকাবিলায় সেনা নামানোয় মৃতের সংখ্যা আর বাড়েনি। প্রায় ২০ ঘন্টা লড়াইয়ের পর সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেছে চার জঙ্গির।
ঘটনার পর থেকেই আতঙ্কিত শহরবাসী। পুলিশ প্রশাসনের তরফে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে। এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news