Breaking News
Home / TRENDING / মুসলিম সমাজের কাছে বিজেপি বয়কটের ডাক রাজ্যের ইমাম সংগঠনের

মুসলিম সমাজের কাছে বিজেপি বয়কটের ডাক রাজ্যের ইমাম সংগঠনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও দক্ষিণপন্থী সংগঠনগুলির সঙ্গে মুসলমানদের যোগাযোগ বন্ধ করার আর্জি জানিয়েছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া এক বিবৃতি জারি করে বলেন, “বর্তমানে বিজেপির অবস্থান ইসলাম বিরোধী এবং মুসলিম বিরোধী। তাই যেসব মুসলিম ওইসব সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যোগাযোগ রয়েছে তাঁরা যেন তা বন্ধ করে দেন।”

একইসঙ্গে ওই বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের জায়গায় একটি মন্দির স্থাপন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সুতরাং, এটা থেকে পরিষ্কার যে বিজেপি এবং আরএসএস মুসলিমদের বন্ধু নয়। তাই এই মুসলিম বিরোধীদের সঙ্গে যেসব মুসলিম থাকবেন, মুসলিম সমাজ তাঁদেরকে মুসলমান বলে গণ্য করবে না। যেসব মুসলিম আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং ওই রকমই সংগঠনের সঙ্গে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন, বর্তমানে তাঁদের চিন্তা করার সময় এসেছে। পাশাপাশি হুঙ্কারের সঙ্গে জানানো হয়েছে, “তাঁরা সিদ্ধান্ত নিক, তাঁরা বিজেপি আরএসএসের সঙ্গে থাকবে নাকি, ভুল স্বীকার করে মুসলিম সমাজের মূল স্রোতে ফিরে আসবে। তবে তাঁদেরকে এটা মনে রাখতে হবে, আগামী দিনে তাঁদের পরিবারকে বাঁচানোর জন্য মুসলিম সমাজকে পাশে পাবে না।

বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সঙ্গে একমত রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনিও রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেন। জামিয়ত উলেমা-ই-হিন্দের একটি ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তোলেন, “মসজিদের উপর কিভাবে একটি মন্দির তৈরি করা যায়? এটি আল্লাহর মসজিদ এবং তা অনন্তকাল ধরে থাকবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *