Breaking News
Home / TRENDING / মুশারফের মরদেহ ৩ দিন ঝুলিয়ে রাখার নির্দেশ আদালতের, রায় দেখে অবাক আইনজীবীমহল

মুশারফের মরদেহ ৩ দিন ঝুলিয়ে রাখার নির্দেশ আদালতের, রায় দেখে অবাক আইনজীবীমহল

ওয়েব ডেস্কঃ

দেশদ্রোহী মামলায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফকে ফাঁসির আদেশ আগেই দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। এবার সেই রায় নিয়ে হইচই শুরু হয়েছে পাকিস্তানে। বৃহস্পতিবার ১৬৭ পৃষ্ঠার রায় আদালত প্রকাশ করেছে। যেখানে আদালত জানিয়ে দিয়েছে, মুশারফ যদি মৃত্যুদণ্ডের আগেই মারা যায়, তাহলে তাঁর দেহ ইসলামাবাদের ডি-চকে ঝুলিয়ে রাখা হবে ৩ দিন ধরে। আদালতের এমন রায় দেখে বিস্মিত অনেকেই। 

বুধবার মুশারফকে তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ফাঁসির আদেশ দিয়েছেন। ওই রায়ের কপি বৃহস্পতিবার সবার সামনে আসে। সেখানেই অনেকে এমন নির্দেশ দেখে চমকে যান। ডি-চক এভাবে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ অনেকেই সোচ্চার হয়েছেন। কেউ কেউ এটাকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন।  

বেশ কয়েকবছর দুবাইতে রয়েছেন মুশারফ। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অবস্থায় তাঁর যদি মৃত্যু হয় তবে শাস্তিস্বরূপ তাঁর মৃতদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে আদালত। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *